দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। অবশেষে হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে ঢাকাগামী আন্তনগর নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেন। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের প্রচেষ্টায় ট্রেন দুটির স্টপেজ চালু হওয়ায় আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন স্থানীয় বাসিন্দারা।
রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় চিলাহাটি এক্সপ্রেস হিলি স্টেশনে প্রথম যাত্রাবিরতি দিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ সময় ট্রেনের যাত্রী, চালক ও রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ফুল দিয়ে...