চিত্রনায়িকা খাদিজা পারভীন বর্ষা ফুটবলে আর্জেন্টিনা দলের সমর্থক। বলা যায়, কট্টর সমর্থক। কেননা আর্জেন্টিনাকে সমর্থন করতে গিয়ে তিনি দেশটির জাতীয় দলের জার্সিও গায়ে চাপিয়েছেন। অথচ আজকের খেলায় তিনি আর্জেন্টিনার বিপক্ষে অবস্থান নিয়েছেন। তিনি আজ মিসরের সমর্থক। জয় চান মিসরের।আজ বাংলাদেশ সময় রাত ১০টায় আর্জেন্টিনা মুখোমুখি হবে মিসরের। ফেভারিট আর্জেন্টিনার সামনে মিসর কতটা সুবিধা করতে পারবে, সেটা সময়ই বলে দেবে। তার আগেই মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে দাঁড়িয়ে চিত্রনায়িকা বর্ষা জয় চাইছেন মোহাম্মদ সালাহর দলের।ফেসব...