চিকিৎসক উষার আহ্বানে সাড়া দিয়ে যশোরের ভৈরব নদের কচুরিপানা পরিষ্কারে নেমেছেন স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের প্রায় ৬০০ সদস্য। গতকাল শনিবার সকাল থেকে নদের দড়াটানা অংশে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন তারা। অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীদের প্রাথমিক চিকিৎসাসেবা দিতে কাজ করছেন যুব রেড ক্রিসেন্ট যশোরের সদস্যরা।আয়োজকেরা জানিয়েছেন, ভৈরব নদের প্রাণ ফিরিয়ে আনা এবং পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সকাল থেকে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা বিডি ক্লিনের স্বে...