রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার মারাত্মক রূপ নিতে পারে বলে আশঙ্কা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার ডিএসসিসি ও সিডিসির এক যৌথ জরিপের ফলাফলে বলা হয়েছে, ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডেই মশার ঘনত্ব স্বাভাবিক সূচকের চেয়ে বেশি। এর মধ্যে ২৯টি ওয়ার্ডকে ‘অতি ঝুঁকিপূর্ণ’। নির্মাণাধীন বা সেমিপাকা ভবনের চেয়ে সাধারণ আবাসিক বাসাবাড়ি ও বহুতল ভবনেই এডিস মশার প্রজনন সবচেয়ে বেশি। গত ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ১২ দিনব্যাপী এ জরিপ পরিচালনা করে ডিএসসিসি ও স্বাস্থ্য...