বিকেলের নরম রোদ এসে পড়েছে সবুজ ধানখেতে। পাশে একটি কালভার্ট। কোথাও বন্ধুদের বসার জন্য ছোট বেঞ্চ, কোথাও দোলনা। কেউ চায়ের কাপে চুমুক দিচ্ছেন, কেউ সেলফি কর্নারে দাঁড়িয়ে ধরে রাখছেন প্রিয় মুহূর্ত। জায়গাটির নাম ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’।সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কচুখালীতে কারিতাস কার্যালয়ের কাছে কালভার্টের পাশে বাঁশ, কাঠ ও খড় দিয়ে তৈরি হয়েছে এই টংঘর ক্যাফে। মুনসুর সরদার গ্যারেজ-হরিনগর বাজার সড়কের পাশে ক্যাফেটি গড়ে তুলেছেন ছয় কলেজশিক্ষার্থী। গত ১৪ অক্টোবর এর উদ্বোধন করা হয়।উদ্যোক্ত...