চীনা ব্যবসাপ্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সমন্বিত ব্যাংকিং সেবা দিতে ‘এনসিসি চায়না কানেক্ট’ নামে বিশেষায়িত চায়না ডেস্ক চালু করেছে এনসিসি ব্যাংক। গত বুধবার রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে ‘চায়না ন্যাশনাল ডে সেলিব্রেশন ২০২৬’ অনুষ্ঠানে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন। এ ছাড়া এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম, ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিনসহ ব্যাংকের প...