রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার
ঘটনায় জব্দ আলামতের সঙ্গে গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএর
মিল পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা কামড় দেওয়া খেজুর, শসা, সিগারেট ও
খেজুরের বিচির নমুনায় তাদের ডিএনএর মিল পাওয়া যায়। বৃহস্পতিবার রাতে বিষয়টি
নিশ্চিত করেছেন রংপুর সিআইডির পুলিশ সুপার সুমিত চৌধুরী।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, চার
হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে অন্তত ৩৫টি আলামত সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য
পাঠানো হয়। এর মধ্যে ছিল সিগারেটের অংশ, খেজুর, শসা, ফল কাটার চাকু, ই...