পূজামণ্ডপ থেকে ফেরার পথে
নির্জন সড়কে ডাকাতের কবলে পড়েছেন চার নারী। সড়কে গাছের ডাল ফেলে যানবাহনের গতিরোধ
করে মুখোশধারী ডাকাত। পরে তাদের স্বর্ণালংকার ছিনিয়ে নেয় তারা। একই পথে যাওয়া একটি
সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের কাছ থেকেও স্মার্টফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান
ইউনিয়নের কালিতলা বিষিনতা মাঠসংলগ্ন এলাকার ঘটনা এটি।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের
ভাষ্য, নির্জন সড়কের ওপর গাছের ডাল ফেলে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে দেশীয়...