দেশে চায়ের উৎপাদন ধারাবাহিক রেকর্ড গড়লেও বৈশ্বিক বাজারে কমছে বাংলাদেশের চায়ের কদর। গত এক দশকে চায়ের রপ্তানি কোনো স্থায়ী ভিত্তি পায়নি, বরং তা ক্রমাগত সংকুচিত হচ্ছে। বিশেষ করে ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে চায়ের রপ্তানি কমেছে আশঙ্কাজনক হারে। ২০২৪ সালে যেখানে ২৪ লাখ ৫০ হাজার কেজি চা রপ্তানি হয়েছি...