রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কচুছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় ১ হাজার ৭১৯ কেজি দেশীয় রসুন ও একটি চাঁদের গাড়িসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা রসুন ও গাড়ির মোট সিজার মূল্য ১৫ লাখ ১৫ হাজার ৭০০ টাকা।সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) অধীন কচুছড়ি চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, মাঝিপাড়া-কচুছড়ি সীমান্ত সড়ক ব্যবহার করে একটি চাঁদের গাড়িতে করে বাংলাদেশ থেকে ভারতে রসুন পাচারের চ...