চা শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরি দ্রুত বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গণবিক্ষোভ সমাবেশ, মিছিল ও দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। আজ শুক্রবার সকালে এ কর্মসূচি পালন করেন উপজেলার রাজঘাট ইউনিয়নের কেজুরিছড়া চা বাগানের শ্রমিকরা।একই দাবিতে দেশের বিভিন্ন চা বাগানে ধারাবাহিকভাবে এ কর্মসূচি পালন করা হচ্ছে।চা বাগানের নাটমন্দির-সংলগ্ন মাঠে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল...