‘পুলিশকে ভয় পাবেন না, লাঠিকে ভয় পাবেন না।’ ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ‘চলো দিল্লি’ অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশে এই বার্তাই দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশের সমস্ত ছাত্র সংগঠনকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার ডাক দিয়েছেন তিনি। তার দাবি, এই আন্দোলন কোনও একটি রাজনৈতিক দলের নয়, গণতন্ত্র ও সংবিধান রক্ষার লড়াই।বৃহস্পতিবার সমাজমাধ্যমে ভিডিও বার্তায় রাহুল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য ন...