নাশকতার আগুনে সড়কে জ্বলছে বাস, পেট্রলবোমায় পুড়ছে বাড়ি, লক্ষ্যবস্তু হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, রেললাইন অবরোধের চেষ্টাও হচ্ছে। গত কয়েক দিনের মতো গতকাল বৃহস্পতিবারও দেশের বিভিন্ন স্থানে দেখা গেছে একই চিত্র। দুই বছর আগে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা নাশকতার আগুন ছড়িয়ে দিচ্ছেন বলে সরকারের অভিযোগ। এর মধ্যে সবচেয়ে বেশি সহিংসতা হচ্ছে শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ সাত জেলা...