রাজশাহী পয়েন্টে পদ্মার পানি বাড়ছে। নদীর বুক ছাপিয়ে সেই পানি ঢুকছে চরাঞ্চলে। তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি, উঠান ও চলাচলের পথ। কোথাও গবাদিপশু নিয়ে বিপাকে মানুষ, কোথাও জীবন বাঁচাতে নৌকায় চড়ে নিরাপদ আশ্রয় খোঁজছেন তারা।রাজশাহীতে পদ্মার পানির বিপৎসীমা ১৮ দশমিক ৫ মিটার। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নদীর পানি বেড়ে দাঁড়িয়েছে ১৭ দশমিক ২৫ মিটারে। অর্থাৎ বিপৎসীমার মাত্র ৮০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি।পানি উন্নয়ন বোর্ড বলছে, উজানের ঢলে প্রায় দশ দিন ধরে পদ্মায় পানি বাড়ছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্ব...