পাবনার ঈশ্বরদীতে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরির আঘাতে শাহিনুর ইসলাম (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরকুড়ুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।আহত শাহিনুর ইসলাম চরগড়গড়ি গ্রামের নায়েব আলীর ছেলে এবং পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মজনু প্রামানিকের ভাতিজা।স্থানীয়দের ভাষ্য, বৃহস্পতিবার চর কুড়ুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনের উদ্দেশ্যে ভোটগ্রহণ চলছিল। এতে সভাপতি পদে কামাল হোসেন,...