ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বললেন, আধুনিক ও পরিবেশবান্ধব বিটিআই প্রযুক্তি, উন্নতমানের লার্ভিসাইড প্রয়োগ, পরিচ্ছন্নতা অভিযান ও কঠোর মনিটরিংয়ের ফলে চট্টগ্রামে ডেঙ্গু নিয়ন্ত্রণে ইতিবাচক সাফল্য এসেছে। তবে এ সাফল্য ধরে রাখতে প্রতিটি পরিবারকে নিজ নিজ বাসাবাড়ি, ছাদ, ফুলের টব, এসির ট্রে ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে।
আরও...