খুলনা
মহানগরীর আড়ংঘাটার একটি মৎস্য ঘেরের বেড়িবাঁধের ওপর ইমন শেখ (২১) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত ইমন আড়ংঘাটা থানার পাহাড়পুর গ্রামের বাসিন্দা সোবহান শেখের ছেলে।
আড়ংঘাটা থানার ওসি মো. হালিমুর ইসলাম জানান, বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা মাছের খাবার দিতে মৎস্য ঘেরে যান। সেখানে ঘেরের বেড়িবাঁধের ওপর যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইমন শেখকে...