মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের ভাঙনকবলিত এলাকায় নদীভাঙন রোধ ও গ্রাম সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।তিনি বলেছেন, শুধু জিও ব্যাগ ফেলে নদীভাঙন ঠেকানো সম্ভব নয়। এ জন্য প্রয়োজন যথাযথ সমীক্ষা ও কার্যকর দীর্ঘমেয়াদি পরিকল্পনা।আজ শনিবার সকালে বাগেরহাটের রামপাল উপজেলার মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের রমজাইপুর এলাকার ভাঙনকবলিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, দেড় মাস...