উত্তর আমেরিকা বিশ্বকাপের
অন্যতম আলোচিত এক ব্যক্তিত্ব হলেন ঘানার তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম। ইংল্যান্ড-ঘানা
ম্যাচে গ্যালারিতে সাদা পাউডার ছিটিয়ে আলোচনায় আসা এই ব্যক্তি ঘোষণা করেছিলেন, কেপ
ভার্দের কাছে হেরে যাবে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত তার ভবিষ্যদ্বাণী সত্যি হয়নি। কলম্বিয়ার
কাছে হেরে তার নিজ দেশ ঘানাও বিদায় নিয়েছে শেষ বত্রিশ থেকে।
আর্জেন্টিনা-কেপ ভার্দে
ম্যাচের দিন দুয়েক আগে তান্ত্রিক নানা কিয়াঙ্কু বলেছিলেন, ‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বিদায় করবে।’ তবে আজ শনিবার বাংলাদেশ সময় ভোর...