অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের পর্যাপ্ত সুযোগ না থাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চান্দশী গ্রামে। এতে শত শত পরিবার পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছে। রাস্তাঘাট ও বসতবাড়িতে পানি জমে থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, কৃষক, গৃহিণীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুম শেষ হলেও গ্রামে জমে রয়েছে পচা ও দুর্গন্ধযুক্ত পানি। কোথাও চলাচলের একমাত্র ভরসা খেয়া নৌকা, কোথাও আবার বাঁশের সাঁকো। অন...