রাজধানীর নিউমার্কেটের গ্লোব শপিং সেন্টারে একটি দোকানে হামলা, মালামাল লুট ও দখলের অভিযোগ উঠেছে ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজন নেতার বিরুদ্ধে। এসময় ভাড়াটিয়া দোকানদার ও মার্কেট ম্যানেজারকে মারধর করা হয়। এ ঘটনায় একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গ্লোব শপিং সেন্টারের দ্বিতীয় তলায় ২৮ নম্বর আছিল ভেলর নামের একটি দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কেট কর্তৃপক্ষ। অভিযোগ উঠা ঢাকা কলেজ ছাত্রদলের নেতারা হলেন যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম...