কাজল আর কালো আইলাইনারের গণ্ডি পেরিয়ে চোখের সাজ ব্যক্তিত্বও প্রকাশ করে। রঙ, টেক্সচার, ভ্রুর গড়ন, পাপড়ির ছোঁয়া— সব মিলিয়ে তা নজরে পড়ে সবার আগে। লিখেছেন ফারিয়া আলম
একটা সময় মেকআপে সবচেয়ে বেশি নজর থাকত ঠেঁাটের ওপর। দৃশ্যপট অনেকটাই বদলেছে। মনোযোগের বড় অংশ কেড়ে নিচ্ছে চোখ। সামাজিক যোগাযোগমাধ্যম, আন্তর্জাতিক ফ্যাশন উইক, কে-বিউটির প্রভাব, জেন-জির সাহসী স্টাইল আর মিনিমাল মেকআপের জনপ্রিয়তা— সব মিলিয়ে চোখের সাজে এসেছে নতুন ট্রেন্ড; যা সুন্দর দেখানোর সঙ্গে সঙ্গে ব্যক্তিত্ব, মেজাজ, এমনকি আত্মবিশ্বাসে...