নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত দলের হামলায় সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান আহত হওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে আড়াইহাজার ও সোনারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আহত সাকিব হাছান কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার। গ্রেপ্তাররা হলেন সোনারগাঁওয়ের চর নোয়াগাঁও এলাকার রাকিব ভূঁইয়া (২৯) ও সজীব মোল্লা (২২)। আড়াইহাজার থানার (ওসি) তদন্ত রিপন বলেছেন, ‘ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অ...