রাজধানীর গ্রিন রোডের ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে কলাবাগান থানা প্রশাসন। এ কার্যক্রমে সহযোগিতা করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ফুটপাতের অবৈধ দোকান, চায়ের স্টল, ভ্রাম্যমাণ ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা সরিয়ে নেওয়ার পাশাপাশি অবৈধ পার্কিং বন্ধ এবং পরিবেশদূষণ রোধেও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।আজ রবিবার বিকালে রাজধানীর কলাবাগান থানাধীন গ্রিন রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পান্থপথ চৌরাস্তা থেকে শুরু হওয়া অভিযানটি গ্রিন রোডের এক...