একসময় সংসারের খরচ ও সন্তানদের পড়াশোনার ব্যয় মেটাতে হিমশিম খেতেন কবুলজান। সেই সংগ্রাম থেকেই শুরু তার ঘুরে দাঁড়ানোর চেষ্টা। ২০১৩ সাল থেকে পরিবেশবান্ধব চুলা তৈরি করছেন তিনি। এ পর্যন্ত প্রায় সাত হাজার চুলা তৈরি করে দিয়েছেন মানুষের বাড়ি বাড়ি গিয়ে। পাশাপাশি কাজ করছেন জৈব সার, জৈব বালাইনাশক, শাকসবজি ও ঔষধি গাছ নিয়ে। তার মতো বরেন্দ্র অঞ্চলের অনেক নারী নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে বদলে দিচ্ছেন পরিবার ও সমাজের চিত্র।আগামীকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস। এ উপলক্ষে রাজশাহী অঞ্চলের এমন...