অবকাঠামো নয়, বরং মাটির নিচে লুকিয়ে থাকা গ্যাসসম্পদ উত্তোলন করাকেই প্রকৃত উন্নয়ন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত সচল রাখতে প্রয়োজন অনুযায়ী শুধু গ্যাস আমদানি করা হবে। বাকি চাহিদা নিজস্ব গ্যাস উত্তোলনের মাধ্যমে মেটানো হবে, যাতে উৎপাদন খরচ অনেকাংশে কমে আসে।
বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে গতকাল রোববার দুপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আঞ্চলিক পত্রিকা ‘দৈনিক বিপ্লবী বাংলাদেশ’-এর ৫৬ বছর পূর্তি উপলক্...