রাজধানীর কেরানীগঞ্জের একটি বাসায় গ্যাসলাইনের কাজ করার সময় বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার রাতে বরইতলা এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন রাকিব (১৪), রাজন (২৫) ও সুমন (২৭)।দগ্ধদের সঙ্গে থাকা শ্রমিক সজীব জানান, রাতে বরইতলা এলাকার আরিফ মিয়ার বাসায় গ্যাসলাইনের কাজ করছিলেন তারা। একপর্যায়ে পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। এতে তিন শ্রমিক দগ্ধ হন। পরে সহকর্মীরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান তাদেরকে।
আরও পড়ুন...