নতুন দুজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা
পুলিশ (ডিবি) দাবি করল, ঢাকার সড়কে প্রধান শিক্ষক রনজিলা পারভীনের মৃত্যুর জন্য এই
‘ছিনতাইকারী’রাই দায়ী। র্যাব যাদের গ্রেপ্তার করেছিল, তারা নয়।
আজ বুধবার ঢাকা মহানগর গোয়েন্দা
পুলিশ সংবাদ সম্মেলন করে আরও জানায়, গ্রেপ্তার খোকন ও রাজীব মাতব্বর অভিযোগ স্বীকার
করেছেন। তাদের দেওয়া তথ্যে উদ্ধার করা হয়েছে রনজিলা পারভীনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া
ব্যাগটি।
সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত
কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বলেন, র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া তিনজন রনজিলার
মৃত...