দীর্ঘদিন শাহবাগের ফুটপাতে বসবাস করা গোলাপি বেগম এবার উঠেছেন নিজের নতুন বাড়িতে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর গ্রামে নির্মিত বাড়িটি গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে তার কাছে।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয় জাতীয়তাবাদী ছাত্রদলের একটি সমাবেশ। ওই সময় শাহবাগের ফুটপাতে গোলাপি বেগমের অসহায় জীবনযাপনের বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্...