প্রিয়
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন
আশা করি, ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আপনাদের কৃপায় বাড়িঘর হিসেবে যে বদ্ধ নালা-নর্দমা পেয়েছি, তাতে বংশবৃদ্ধি করে সুন্দর দিন কাটাচ্ছি। সম্প্রতি আপনাদের অন্দরমহলের বৈঠক আর ‘ফাইল চালাচালি’র খবর আমাদের কানে এসেছে। চলতি বছরের ২৪ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ২০১ জন; মৃত্যু হয়েছে ৩৯ জনের। এ খবর নাকি ভাবিয়ে তুলেছে আপনাদের। তাই আমাদের ‘উচিতশিক্ষা’ দিতে নতুন করে অত্যাধুনিক সব গোলাবারুদ মানে ওষুধপত্র আমদানির পরিকল্পনা হাতে ন...