Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

যুদ্ধটা গোলার নয়, গোলন্দাজেরও

agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০১:৫৯
যুদ্ধটা গোলার নয়, গোলন্দাজেরও

গ্রাফিকস: আগামীর সময়

প্রিয়

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন

আশা করি, ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আপনাদের কৃপায় বাড়িঘর হিসেবে যে বদ্ধ নালা-নর্দমা পেয়েছি, তাতে বংশবৃদ্ধি করে সুন্দর দিন কাটাচ্ছি। সম্প্রতি আপনাদের অন্দরমহলের বৈঠক আর ‘ফাইল চালাচালি’র খবর আমাদের কানে এসেছে। চলতি বছরের ২৪ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ২০১ জন; মৃত্যু হয়েছে ৩৯ জনের। এ খবর নাকি ভাবিয়ে তুলেছে আপনাদের। তাই আমাদের ‘উচিতশিক্ষা’ দিতে নতুন করে অত্যাধুনিক সব গোলাবারুদ মানে ওষুধপত্র আমদানির পরিকল্পনা হাতে নিয়েছেন! ওষুধের সুফল পেতে পেতে সেপ্টেম্বর এসে যাবে কিন্তু! ততদিনে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তা বলতে পারছি না।

আপনাদের ওষুধ আমদানির খবর শুনে আমরা একটা জরুরি বৈঠক ডেকেছিলাম। সেখানে সর্বসম্মতিক্রমে ঠিক হলো, আপনাদের নতুন মিশনকে স্বাগত জানিয়ে একটা খোলা চিঠি পাঠানো হবে। কারণ, প্রতি বছরই কোটি কোটি টাকার বাজেট করে আমাদের মারার আয়োজন করা হয়; কিন্তু শেষ বিচারে আমাদের তো কিছুই হয় না! আসলে আপনাদের এসব তৎপরতার খবর দেখলেও হাসি পায়।

আমরা কিন্তু প্রকৃতি বদল করেছি। এখন সারা বছরই আমাদের কার্যক্রম চলে

শুনেছি ‘নোভালিউরন ট্যাবলেট’ আনছেন? আগে তো ‘টেমিফস’ ব্যবহার করতেন। ওষুধ যাই হোক— আপনারা যখন ফাইল চালাচালি শেষ করে ওসব ছিটানো শুরু করবেন, ততক্ষণে আমাদের এক এক প্রজন্ম বুড়ো হয়ে বিদায় নেবে এবং নতুন প্রজন্মও ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে। কার্যক্রম চলবে পুরোদমে। আমরা কিন্তু প্রকৃতি বদল করেছি। এখন সারা বছরই আমাদের কার্যক্রম চলে। এটি খেয়াল করেননি বলেই পিছিয়ে পড়লেন।

একটা কাজের কথা বলি শুনুন, যুদ্ধটা শুধু কামানের গোলার নয়; যুদ্ধটা গোলন্দাজেরও। আপনারা শুধু ওষুধপত্রের মধ্যে পড়ে আছেন। অথচ ঢাকার ড্রেনগুলোর দিকে একবারও তাকান কি না সন্দেহ। মাসের পর মাস ড্রেন পরিষ্কার হয় না, পানির প্রবাহ সচল থাকে না। তা ছাড়া নাগরিকরা অনেক সময় ছাদবাগানে আমাদের জন্য যে ‘নিরাপদ প্রজননক্ষেত্র’ বানিয়ে রাখেন, সেখানে আপনাদের ফগার মেশিনের সাদা ধোঁয়া পৌঁছায় না বললেই চলে।

আমাদের সঙ্গে যুদ্ধে যদি জিততে চান, প্রজননস্থল ধ্বংসের দিকে মন দিন। আমরা পথ দেখিয়ে দিচ্ছি কেন? কারণ, আমরা জানি নালা-নর্দমা-ড্রেন পরিষ্কার করা হবে না। এটি সিটি করপোরেশনের ঐতিহ্য। আপনাদের এত সময়ও কোথায়!

 

ইতি

ঢাকার এক এডিস মশা

সিটি করপোরেশনগোলন্দাজবংশবৃদ্ধিফাইল চালাচালিটেমিফস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে