অনেক
বিষয়ে ‘অস্পষ্টতা’ রেখেই শুরু হয়েছে মালয়েশিয়ায়
শ্রমিক পাঠানোর প্রক্রিয়া। গত সোমবার একটি
এজেন্সির দেওয়া ২৮ বাংলাদেশি কর্মীর
নিয়োগপত্র বা ডিমান্ড লেটার
সত্যায়ন (অ্যাটেস্টেশন) করেছে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান
মন্ত্রণালয়ের শীর্ষ একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত
করেছেন আগামীর সময়কে।
একজন
কর্মকর্তা বললেন, ‘বিষয়টি প্রকাশের পর কনফিউশন ক্রিয়েট
(বিভ্রান্তি সৃষ্টি) হয়েছে। ২৮ সেপ্টেম্বর তারা
অ্যাটেস্টেশন দিয়েছে। ২৯ তারিখ (মঙ্গলবার)
চিঠিতে বলা হয়েছে, পরীক্...