সাভারের আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।আজ বুধবার দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নলাম এলাকায় অবস্থিত গোডাউনটিতে আগুন লাগে।হাফিজুর রহমান জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে প্রথমে জিরাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের আরও দু...