বাজারে সার নেই। অথচ গোডাউনে মজুত ছিল বস্তার পর বস্তা সার। রাতের আঁধারে সেই সার পাচারেরও চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এমনই চিত্র পেয়েছে প্রশাসন। পরে দুটি গোডাউনের তালা ভেঙে জব্দ করা হয়েছে ইউরিয়া, এমওপি, টিএসপি ও ডিএপিসহ ৩৩০ বস্তা সার।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া বাজারে এ অভিযান চালানো হয়।অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ। সার্বিক সহযো...