ক্রোয়েশিয়ার
প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাণিজ্য
ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই
দিনে গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যানের সঙ্গে
বৈঠকে জনস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকাদান ও স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়েও
আলোচনা করেন তিনি।
বুধবার নিউইয়র্কে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের বিভিন্ন কর্মসূচির ফাঁকে অনুষ্ঠিত হয় এসব
বৈঠক।
জাতিসংঘ সদর দপ্তরে
ক্রোয়েশিয়ার প্রধানমন...