চাঁদপুরের শাহরাস্তিতে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় রিগান আক্তার মিম (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক গৃহবধূ সুমাইয়া আক্তার (২৪)।গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে শাহরাস্তি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাত্তলা গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত রিগান ওই গ্রামের মৃত সেলিম বেপারীর পুত্রবধূ। তার স্বামী মো. রনি ঢাকায় চাকরি করেন। তাদের আড়াই বছর বয়সী মেয়ে ও চার মাস বয়সী ছেলে আছে। ঘটনার সময় বাড়িতে দুই গৃহবধূ,...