গৃহ নির্মাণে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ১০ কোটি ডলারের একটি নমনীয় ঋণ অনুমোদন দিয়েছে। বাংলাদেশের নিম্ন ও মধ্যম আয়ের ঋণগ্রহীতা, বিশেষ করে নারীদের জন্য সাশ্রয়ী ও দুর্যোগ-সহনশীল আবাসন ঋণের সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে এই ঋণ অনুমোদন। ৪০ হাজার পরিবারকে ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।আজ রবিবার এ অনুমোদন দেওয়া হয় বলে সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইনক্লুসিভ অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স প্রজেক্ট’ বা অন্তর্ভুক্তিমূলক সাশ্রয়ী আবাসন ঋণ প্রকল্পের আওতায় পল্লী কর্মসহা...