সেভিয়াকে ৪-১ গোলে বিধ্বস্তই করেছে রিয়াল মাদ্রিদ। লা লিগার এই ম্যাচটিতে বেশি আলোচনা অবশ্য আর্দা গুলেরের কনুইয়ের আঘাত নিয়ে। সেভিয়া কোচের দাবি, এজন্য লাল কার্ড দেখতে পারতেন গুলের।ম্যাচের তখন ৩০ মিনিটও হয়নি। গোল পায়নি কোন দল। ফার্নান্দেজকে কনুই দিয়ে গুলের আঘাত করেছেন বলে অভিযোগ করে সেভিয়া। কিন্তু রেফারি লাল কার্ড দেখাননি।ক্ষুব্ধ সেভিয়া কোচ লুইস গার্সিয়া প্লাসা ম্যাচ শেষে এ নিয়ে বললেন,‘২৫ মিনিট থেকেই আমাদের একজন বেশি নিয়ে খেলার কথা ছিল। আমি নিজে ঘটনাটা দেখেছি। এটা লাল কার্ড।’রিয়াল কোচ জোসে মরিনহোর দা...