বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় আকভান'র প্রভাবে খুলনায় সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বৃষ্টি হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘে ঢেকে রয়েছে। কখনো হালকা, কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সারাদিন বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বিশেষ করে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ।দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে খুলনা মহানগরীর সড়কে অন্যান্য দিনের তুলনায় যানবাহন চলাচল ছিল কম। পথচা...