চিত্রনায়িকা অপু বিশ্বাসকে সম্প্রতি দেখা গেল ভিন্ন এক আবহে। হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’র ইংরেজি সংস্করণ। ছবিটি প্রকাশের পর অভিনেত্রীর নতুন লুক ও হাতে থাকা বইটি নিয়ে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।জানা গেছে, ছবিটি অপু বিশ্বাসের সাম্প্রতিক একটি ফটোশুটের অংশ। ফটোশুটে তার হাতে দেখা যায় ইংরেজি ভাষায় প্রকাশিত ‘গীতাঞ্জলি’। বইটি হাতে নিয়ে ক্যামেরার সামনে অভিনেত্রীর উপস্থিতি ছিল কিছুটা ভিন্নধর্মী। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।...