স্টিল শিল্পে নতুন আন্তর্জাতিক মানদণ্ড স্থাপন করল একেএস। এক মিনিটে সর্বাধিক স্টিল রিবার উৎপাদনের স্বীকৃতি অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ‘মোস্ট স্টিল রিবারস প্রডিউসড ইন ওয়ান মিনিট’ রেকর্ডের অধিকারী হয়েছে। এই অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের স্টিল শিল্পের প্রযুক্তিগত সক্ষমতা, উৎপাদন দক্ষতা এবং আন্তর্জাতিক মানের উৎপাদন ব্যবস্থাপনা বিশ্বপরিসরে নতুন স্বীকৃতি লাভ করেছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নির্ধারিত যাচাই প্রক্রিয়া অনুযায়ী, একেএস মাত্র ১ মিনিট-এ ৫২টি স্টিল রিবার উৎপাদন করে, যার...