পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করার ঘটনায় প্রধান অভিযুক্ত রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে গাজীপুর নগরীর গাছা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার রফিকুল ইসলাম (২৪) নীলফামারীর জলঢাকা থানার আলুশিয়া পাড়া এলাকার মো. ফজলুল হকের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর গাছা থানার সাইনবোর্ড এলাকার মেম্বারবাড়ী সড়কের মো. শামসুদ্দিনের বাড়ীতে ভাড়া থাকতেন।গাছা থানার এসআই সাখাওয়াত হোসেন জানান, পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির আন...