সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের মাসিক ব্যয় অর্ধেক কমাচ্ছে সরকার। এখন থেকে ৫০ হাজার টাকা নয়, গাড়ি রক্ষণাবেক্ষণে ২৫ হাজার টাকা পাবে সরকারি কর্মকর্তারা। আজ সোমবার গাড়ি রক্ষণাবেক্ষণের মাসিক ব্যয় কমিয়ে এই হার ঠিক করে জনপ্রশাসন মন্ত্রণালয়।বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে কয়েকটি সূত্র।আগে উপসচিব থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তারা গাড়ি কিনতে ৩০ লাখ টাকা সুদমুক্ত ঋণ পেতেন। ২০১৭ সালে শুরু হওয়া উদ্যোগটি গত বৃহস্পতিবার স্থগিত করা হয়। সরকারের ব্যয়...