পুলিশ লাইনের সামনের সড়কে থানার ‘পিকআপ ভ্যান’ রেখে হোটেলে ভাত খাচ্ছিলেন কয়েকজন পুলিশ সদস্য। ফিরে এসে দেখেন তাদের গাড়িটি আর নেই। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি গাড়িতে উঠে দ্রুত সেটি নিয়ে চলে গেছেন।
আজ বুধবার দুপুর পৌনে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটেছে।দিনে-দুপুরে প্রকাশ্যে সড়ক থেকে পুলিশের যানবাহন চুরির ঘটনায় সিএমপিতে তোলপাড় শুরু হয়েছে। পুলিশের একাধিক টিম চুরি যাওয়া গাড়ির সন্ধানে তল্লাশি চালাচ্ছে।
আরও পড়ুন...