মৃত্যুর
সময় তুমি বাসায় ফেরার
পথেই ছিলে।
ঘটনাটা
ঘটেছিল গাড়ি দুর্ঘটনার কারণে।
এখানে উল্লেখ করার মতো তেমন
কিছু নেই, তবে ভয়ানক
দুর্ঘটনা ছিল, সন্দেহ নেই!
তুমি রেখে গেছ স্ত্রী
ও দুই সন্তানকে। তোমার
মৃত্যু বলতে গেলে বেদনাহীনই
ছিল। তোমাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল
ইএমটিরা, কিন্তু তা কাজে আসেনি
একদম। তুমি একেবারে ছিন্নভিন্ন
হয়ে গিয়েছিলে বলে চোখের পলকে
মৃত্যুর কোলে ঢলে পড়েছিলে।
আর এর পরই আমার
সঙ্গে তোমার দেখা হলো।
‘কী...
কী হয়েছে?’ তুমি বললে। ‘আমি
কোথায়?’
‘তুমি
মারা গেছ,’ নির্লি...