যোগ করা সময়ে গাব্রিয়েল মার্তিনেল্লির গোল বিশ্বকাপে বাঁচিয়ে রাখল ব্রাজিলকে। জাপানের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতে শেষ ষোলোতে পা রাখল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই সঙ্গে বিশ্বকাপ থেকে বিদায় নিল জাপান।
হিউস্টনে ম্যাচের শুরু থেকে জাপানই আধিপত্য বিস্তার করে খেলছিল। প্রেসিং, ইন্টারসেপশন সবকিছুতেই ব্রাজিলকে কোণঠাসা করে রাখে ব্লু সামুরাইরা। গোলও তারা আদায় করে নেয় ম্যাচের ২৯ মিনিটেই। দানিলোর পাস ধরে একক প্রচেষ্টায় বল নিয়ে গিয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে গোল...