ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে গাজীপুর মহানগরীতে পুলিশের একটি জিপে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর মডার্ন ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. রাজীব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে পুড়ে যাওয়া গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের।এর আগে সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর ছয়দানা ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিং...