গাজীপুরকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা এবং নাগরিক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল। তিনি জানিয়েছেন, এ প্রতিষ্ঠানে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়া হবে।আজ রবিবার সকালে গাজীপুর মহানগরীর ওয়্যারলেস এলাকায় গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে যোগ দেন কাজী ছাইয়েদুল আলম। এ সময় কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে বিএনপি ও অঙ...