গাজা সিটির পশ্চিমে একটি আবাসিক ভবন ধসে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স।ভবনটিতে বাস্তুচ্যুত পরিবারগুলো বসবাস করছিল। ফিলিস্তিনি কুদস নিউজ নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, সেখানে ছয়টি বাস্তুচ্যুত পরিবার ছিল।ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে। ভবনটি আগে ইসরায়েলি গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছিল।আল জাজিরার হাতে আসা একটি ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপ সরিয়ে...