যুদ্ধের ধ্বংসস্তূপ, বাস্তুচ্যুত মানুষের তাঁবু আর অনিশ্চয়তার মধ্যেই গাজায় একসঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ২৫০ জুটি। ইসরায়েলের হামলায় বিপর্যস্ত উপত্যকাটিতে এমন আয়োজন নতুন জীবনের আশা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে। সংযুক্ত আরব আমিরাতের মানবিক সহায়তা মিশন ‘অপারেশন গ্যালান্ট নাইট ৩’-এর উদ্যোগে এ গণবিয়ের আয়োজন করা হয়।গাজার বিভিন্ন এলাকা থেকে আসা বর-কনেরা এ অনুষ্ঠানে অংশ নেন। আয়োজকদের ভাষায়, অবরুদ্ধ উপত্যকায় ভালোবাসা ও নতুন শুরুর বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের উদ্দেশ্য। চারদিকে ধ্বংস হয়ে যাওয়া ভবন ও...